শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

ডিসি-ইউএনও পরিচয়ে ত্রাণের নামে টাকা দাবি, থানায় জিডি

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয়ে কক্সবাজারের টেকনাফে ত্রাণের নামে জনপ্রতিনিসহ রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় মঙ্গলবার (০৩ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী টেকনাফ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এর আগে সোমবার রাতে টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর নুরুল আমিন ভুলুসহ বেশ কয়েকজনকে ডিসি এবং ইউএনও পরিচয় দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেওয়ার কথা বলে টাকা দাবি করে চক্রটি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে (০১৮৮৩৪০৫৫৮৯) এই মোবাইল নম্বর থেকে টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আমিন ওরফে ভুলুর কাছে ফোন আসে। অপরপ্রান্ত থেকে টেকনাফের ইউএনও পরিচয় দিয়ে ত্রাণ সহায়তার জন্য অর্থ দাবি করা হয়। তার কাছ থেকে অর্থ আদায়ের জন্য সদর ইউপি চেয়ারম্যান শাহাজান মিয়া ও ব্যবসায়ী আবদুর শুক্কুরের ফোন নম্বর চায় চক্রটি।

একই নম্বর থেকে স্থানীয় আইনজীবী আমিন উদ্দিনের কাছে ফোন করে জেলা প্রশাসক পরিচয় দিয়ে দরিদ্রদের জন্য ত্রাণ সহায়তা দেওয়া হবে বলে টাকা দাবি করা হয়। তার কাছে জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহর মোবাইল নম্বর চায় তারা। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় জেলা প্রশাসক মামুনুর রশিদ এবং টেকনাফের ইউএনওকে জানানো হয়।

ইউএনও মো. পারভেজ চৌধুরী বলেন, ‘একটি সংঘবদ্ধ প্রতারক চক্র জেলা প্রশাসক, ইউএনও সেজে ফোন করে মানুষের কাছ থেকে টাকা দাবি করছে। তাদের প্রতারণার ফাঁদে না পড়তে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাই। এ ঘটনায় থানায় জিডি করেছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION