শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

আফগানিস্তানের কাবুলে বিস্ফোরণ, প্রতিরক্ষাবাহিনীর বাড়িতে গুলি

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী বিস্ফোরণের পর ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রীর বাড়ি লক্ষ‌্য করে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে অন্তত তিন বন্দুকধারী নিহত হয়েছেন।বুধবার (৪ আগস্ট) আল-জাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার নিরাপত্তাবেষ্টিত গ্রিন জোন এলাকায় এ ঘটনা ঘটে।

এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বলেন, স্থানীয় সময় রাত ৮টার দিকে প্রতিরক্ষামন্ত্রী ও কয়েকজন পার্লামেন্ট সদস্যের বাড়ির পাশে গাড়ি বোমা হামলা চালানো হয়।

প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদি জানিয়েছেন, তিনি ও তার পরিবারের সদস্যদের কোনো ক্ষতি হয়নি। তবে কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন।

বিস্ফোরণের পরেই কয়েকজন বন্দুকধারী এলাকায় ঢুকে পড়ে। এরপর শুরু হয় গোলাগুলি। নিরাপত্তা বাহিনীর দাবি, তিন জন বন্ধুকধারী তাদের গুলিতে মারা গেছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্টেনিকজাই জানিয়েছেন, গাড়ি বোমা বিস্ফোরণের পরেই বন্দুকধারীরা সেখানে ঢোকে। পুলিশের সঙ্গে এনকাউন্টারে তারা মারা যান। পুলিশ এখন ওই এলাকায় তল্লাশি চালাচ্ছে।

কাবুল পুলিশের মুখপাত্র জানিয়েছেন, এলাকার মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাড়ি বাড়ি গিয়ে এখন তল্লাশি করছে পুলিশ। তারা একটি গাড়ি বোমা নিষ্ক্রিয় করে দিয়েছে।

এখন পর্যন্ত কোনো সংগঠন এ হামলার দায় স্বীকার করেনি। তবে আমেরিকা জানিয়েছে, যেভাবে হামলা হয়েছে, তাতে মনে হচ্ছে তালেবান এর পেছনে আছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, আমেরিকা অত্যন্ত উদ্বিগ্ন। এভাবে চলতে থাকলে আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION