রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

গ্রামে করোনার টিকা নিবেন কিভাবে?

ভয়েস নিউজ ডেস্ক:

গ্রাম পর্যায়ে কোথায়, কখন, কীভাবে টিকা নেবেন?
প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে গণহারে টিকা কার্যক্রম পরিচালনায় ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশব্যাপী ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (৪ আগস্ট) অধিদফতরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সারাদেশে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে কোভিড-১৯ টিকা প্রয়োগ কার্যক্রম চলমান রয়েছে। সবাইকে টিকার আওতায় আনতে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়েও আমরা টিকা কর্মসূচি চালু করছি। এ লক্ষ্যে আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত দেশব্যাপী কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন চলবে।

কোথায়, কখন, কীভাবে টিকা নেবেন

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আগামী ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত টিকা কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোভিড-১৯ টিকা দেওয়া হবে।

এছাড়াও সিটি করপোরেশন ও পৌরসভা এলাকায় প্রতি ওয়ার্ডে ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত টিকা দেওয়া হবে। এক্ষেত্রে যাদের বয়স ১৮ বছর বা তদূর্ধ্ব তাদেরকে জাতীয় পরিচয়পত্রসহ নির্ধারিত টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রথম ২ ঘণ্টা শুধুমাত্র নারী ও পঞ্চাশোর্ধ পুরুষকে টিকা দেওয়া হবে। যারা ইতিমধ্যে অনলাইনে নিবন্ধন করেছেন তাদেরকে নিবন্ধনের সময় উল্লেখিত টিকা কেন্দ্রে এসে টিকা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

করোনা টিকা নেওয়ার পরে করণীয়:

> টিকা নেওয়ার পর টিকা কেন্দ্রে ৩০ মিনিট অপেক্ষা করুন।

টিকা নেওয়ার পর যেকোনো ধরনের শারীরিক সমস্যা/অসুবিধা হলে সঙ্গে সঙ্গে টিকাদান কর্মীকে খবর দিন। প্রয়োজনে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।

মনে রাখবেন কোভিড-১৯ টিকা নেওয়ার পরেও জরুরি কাজে ঘরের বাইরে গেলে অবশ্যই সঠিক ভাবে মাস্ক ব্যবহার করতে হবে। একে অপর থেকে অন্তত ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। সাবান ও পানি দিয়ে ঘন ঘন ২০ সেকেন্ড ধরে দুই হাত ধুতে হবে। হাঁচি-কাশির সময় মুখ ঢেকে নিতে হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION