শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে পুলিশ পিটিয়ে হাতকড়া পরিহিত আসামী ছিনতাই

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক-অস্ত্রসহ ছয়টি মামলার আসামি মোহাম্মদ হাবিবকে হাতকড়া পরা অবস্থায় স্বজনরা ছিনিয়ে নিয়ে গেছেন। এ সময় আসামির স্বজনদের হামলায় তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। এ ঘটনায় সৈয়দুল ইসলাম নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ আগস্ট) রাত নয়টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।আহত পুলিশ সদস্যরা হলেন উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন, রফিকুল ইসলাম রাফি ও নাজির হোসেন।

পুলিশ সূত্র জানা যায়, টেকনাফ ছোট হাবিরপাড়ার বাসিন্দা মাদক-অস্ত্রসহ ছয় মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাবিবুর রহমান হাবিব ওরফে মগুকে আটক করা হয়। বুধবার দুপুরে এ সময় স্থানীয় ইউপি সদস্য মৌলভি সৈয়দুল ইসলামের নেতৃত্বে আসামির স্বজনরা এগিয়ে এসে লোহা রড, দা, কিরিচসহ ইটপাটকেল ছুড়ে পুলিশের ওপর হামলা চালায়।

এতে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যায় তারা। এ ঘটনায় ওই তিন পুলিশ কর্মকর্তা আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত পুলিশদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক মাহজারুল হক ঢাকা পোস্টকে বলেন, দুপুরে আহত তিন পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের চিকিৎসা দেয়া হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ছিনিয়ে নিয়ে যাওয়া আসামি হাবিবকে পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে। ওই আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাকেসহ ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION