শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
আবুল বশর পারভেজ, মহেশখালী:
হোয়ানকের অমাবইশ্যা মৌজায় সরকারী প্যারাবন কাটার দায়ে গত মাসে বন বিভাগে দুইটি মামলা দায়ের করার পরেও ফের প্যারাবন কেটে উজাড় করছে সিকদার গ্রুপ।
মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের অমাবইশ্যা খালি মৌজায় প্যারাবন কেটে চিংড়ি ঘের তৈরি করছিল পানির ছড়া এলাকার আব্দু রশিদের পুত্র মো: সিকদার। তিনি গত জুলাই মাসে দফায় দফায় প্যারাবন কাটছিল। একটি সঙ্গবদ্ধ প্রভাবশালী ভূমিদস্যুর ছত্রছায়ায় প্যারাবন কেটে চিংড়ি ঘের তৈরির মহোৎসব চালাচ্ছিল। বিষয়টি নিয়ে মহেশখালী রেঞ্জ এর কর্মকর্তারা অভিযান চালিয়ে কয়েক দফায় স্কেভেটার দিয়ে তাদের বানানো ঘেরের বাঁধ কেটে দেয়। এর পর বন বিভাগ বাদি হয়ে গত জুলাই মাসের ২৩/২৪ তারিখ মো: সিকদার কে প্রধান আসামী করে অপর ১৪ জন সহ পর পর দুইটি মামলা দায়ের করে।
এদিকে বন বিভাগের মামলাটির প্রতি বৃদ্ধাআঙ্গুলি দেখিয়ে ০৫ আগষ্ট ২য় দফায় প্যারাবন কেটে চিংড়ি ঘের তৈরি করার সংবাদ পেয়ে ঝাপুয়া বিটের বিট কর্মকর্তা মাহাবুবের নেতৃত্বে অভিযান চালিয়ে প্যারাবন কেটে চিংড়ি ঘের তৈরির কার্যক্রম বন্ধ করে দিলে ও বিকাল বেলায় বিপুল পরিমাণ শ্রমিক দিয়ে কার্যক্রম বীরদর্পে বন ভূমি অবৈধ দখলের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই ব্যাপারে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহাফুজুর রহমান জানান,নতুন ভাবে প্যারাবন কাটার কোন সংবাদ পাইনি,খোঁজ নিচ্ছি,জড়িতদের বিরুদ্ধে দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। মহেশখালী প্যরাবন রেঞ্জ এর কর্মকর্তা আনিসুর রহমান জানান,ভূমিদস্যু মো: সিকদার গংদের বিরুদ্ধে পরপর ২টি মামলা রজু হয়েছে। আজকের অভিযানের পরিবর্তী পুনরায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভয়েস/আআ