শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

জেলায় ২২৮টি কেন্দ্রে চলছে গণটিকা কার্যক্রম

এম.এ আজিজ রাসেল:
জেলায় গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (০৭) আগষ্ট সকালে এয়ারপোর্ট পাবলিক হাই স্কুলে টিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।উদ্বোধনকালে তিনি বলেন, টিকার কোন সংকট নেই। জেলায় ২২৮টি বুথ রয়েছে। বুথগুলোতে ৪৫ হাজার ৬০০ মানুষকে টিকা দেওয়া হবে। আগামী ১৪ আগষ্ট থেকে পর্যায়ক্রমে সবাই টিকা পাবে। করোনা থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। ঘরেই থাকুন, বিশেষ প্রয়োজনে ঘর থেকে বের হলে মাস্ক ব্যবহার করুন। সাবান—পানি দিয়ে হাত পরিষ্কার করুন। সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখুন।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান ও কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী একেএম তারিকুল আলম।

কক্সবাজার পৌরসভার স্বাস্থ্য বিভাগের সমন্বয়ক শামিম আকতারের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলী হাসান, কাউন্সিলর মিজানুর রহমান ও কাউন্সিলর শাহেনা আক্তার পাখি উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, ‘কক্সবাজারে প্রতিনিয়ত বাড়ছে করোনা সংক্রমণ। করোনায় আক্রান্ত হয়ে ঝরে পড়ছে অনেক তাজা প্রাণ। এমন কঠিন পরিস্থিতিতেও করোনা ভাইরাস প্রতিরোধে পরিকল্পিতভাবে নানা সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে কক্সবাজার পৌরসভা।’

পৌর মেয়র মুজিবুর রহমান আরও বলেন, কক্সবাজার পৌরসভার ১০টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। প্রায় আড়াই হাজার মানুষকে টিকা দেওয়া হবে। টিকাদান কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরাও নিরলসভাবে কাজ করছে। তাই টিকা নিয়ে কাউকে নিরাশ হতে হবে না। সবাই টিকা পাবে’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION