শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা

জাতীয় ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

ভয়েস নিউজ ডেস্ক:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচ টি টুয়েন্টি সিরিজে চতুর্থ বিজয়ের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি শক্তিশালী অস্ট্রেলিয়াকে পরাজিত করায় বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান।

এই বিজয়কে বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন।

পৃথক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশের সিরিজ জয়ে দেশের ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায়, ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান।

টাইগাররা সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে সর্বনিম্ন ৬২ রানে অলআউট করে ৬০ রানে জয়লাভ করে। এর আগে টাইগাররা ২৩ রান, ৫ উইকেট এবং ১০ রানে পর পর তিন ম্যাচ জিতে পাঁচ ম্যাচ সিরিজ নিজেদের করে নেয়। তবে চতুর্থ টি-২০ ম্যাচে ৩ উইকেটে হেরে যায় রিয়াদের দল।

সূত্র: বাসস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION