শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

তালেবানদের প্রতিরোধ করা আফগান সরকারের নিজস্ব বিষয়: যুক্তরাস্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র বলেছে, তালেবানকে প্রতিরোধ করা আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর নিজস্ব ব্যাপার। এটা তাদের লড়াই, যুক্তরাষ্ট্রের নয়। সোমবার সংবাদ সম্মেলনে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এ কথা বলেছেন।

এক দশক পর গত মে মাসে আফগানিস্তান চূড়ান্তভাবে ছেড়ে যাওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোটের আফগানিস্তান ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে জুনেই জোটের সিংহভাগ সেনা দেশে ফিরেছে। এরপর থেকেই আফগানিস্তানে হামলা জোরদার করে তালেবান। ইতোমধ্যে দেশটির ছয়টি প্রদেশের রাজধানী দখল করে নিয়েছে তারা।

জন কিরবি বলেছেন, ‘দেশ রক্ষা করা এখন তাদের ব্যাপার। এটা তাদের লড়াই।’

তিনি বলেন, ‘এগুলো তাদের সামরিক বাহিনী, তাদের প্রাদেশিক রাজধানী, তাদের মানুষকেই রক্ষা করতে হবে।’

কিরবি জানান, আফগানিস্তানে এখন যেভাবে লড়াই চলছে তা সঠিক নির্দেশনায় চলছে না।আফগানিস্তানে সেনা সহায়তা দেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি জানান, সেখানে কোনো অতিরিক্ত সেনা পাঠানো হবে না। এর পরিবর্তে তারা সংঘাত অবসানে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION