শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক, কুতুবদিয়া:
কুতুবদিয়ায় ভূয়া পুলিশ পরিচয় প্রদানকারী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক হওয়া শফিউল আলম বড়ঘোপ আজমখালী এলাকার মোক্তার আহমদের ছেলে।
থানা সূত্র জানান, ধুরুং বাজার আজম রোডস্থ আজাদ চেয়ারম্যানের অফিসের সামনে পাকা রাস্তার উপর হতে ভুয়া পুলিশ পরিচয় প্রদানকারীকে এলাকার সাধারণ জনগণ কর্তৃক ধৃত হলে কুতুবদিয়া থানা এলাকায় রাতে ডিউটিরত পার্টি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপস্থিত জনতাকে ভূয়া পুলিশ পরিচয় প্রদানকারী ব্যক্তি সম্পর্কে জিজ্ঞাসাবাদে সত্যতা পাওয়ার পর আটক করে।যাচাই শেষে তাকে কুতুবদিয়া থানায় মামলা নং -২, তাং-১১/৮/২১, ধারা-১৭০/৩৮৪/৩৪২/৫০৬ পেনাল কোড রুজু হয়েছে।
ভয়েস/ জেইউ।