রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

কাবুল ঘিরে রেখেছে তালেবান

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের রাজধানী কাবুলে ঢুকে পড়েছে তালেবান যোদ্ধারা। রবিবার চতুর্দিক থেকে শহরটিতে প্রবেশ করতে শুরু করে তারা। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কাবুলে দায়িত্বরত বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও বিষয়টি নিশ্চিত করেছেন।

তালেবানের শীর্ষস্থানীয় একজন নেতা রয়টার্সকে জানিয়েছেন, দলের সদস্যদের সহিংসতা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ শহর ছাড়তে চাইলে তাদের বাধা না দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। নারীদের নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে।

আফগান প্রেসিডেন্টের কার্যালয় থেকে অবশ্য এখনই কাবুলের পতনের কথা অস্বীকার করা হয়েছে। তবে শহরে ‘বিচ্ছিন্ন গোলাগুলির’ কথা স্বীকার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় বিনা বাধায় কাবুলে ঢুকে পড়েছে তালেবান যোদ্ধারা। তবে দলটির একজন মুখপাত্র জানিয়েছেন, গায়ের জোরে কাবুল দখল করা তাদের লক্ষ্য নয়। তালেবান ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর চায়। সাধারণ মানুষ যেন সহিংসতার শিকারে পরিণত না হন, সেদিকে খেয়াল রাখা হচ্ছে।

গত বৃহস্পতিবার পর্যন্ত আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে ১৮টি তালেবানের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু এর পর কার্যত ঝড়ের গতিতে এগোতে শুরু করে দলটি। একে একে হেরাত, আয়বাক, গজনি, কান্দাহার, তালিকান, কুন্দুজের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর নিয়ন্ত্রণ নিতে সমর্থ হয় তারা। উত্তর দিক থেকে কাবুলের প্রবেশ পথ মাজার-ই-শরিফও একদিনেই দখল করে নেয় তারা। রবিবার সকাল পর্যন্ত মোট ২৬টি প্রদেশ তালিবানের দখলে ছিল। এখন কাবুলে ঢুকে পড়ার মধ্য দিয়ে পুরো দেশেই নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে হাঁটছে তালেবান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION