বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

শফিকুর রহমান কোম্পানির নামাজে জানাজায় শোকার্ত মানুষের ঢল

এম. এ আজিজ রাসেল:
জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক জিয়া গেষ্ট ইনের মালিক আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানির নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার (১৫ আগষ্ট) বাদে আসর কক্সবাজার মাদরাসা-এ তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত নামাজে জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে।

জানাজা পূর্বে মরহুমের আলোকিত জীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান, আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল অব ফোরকান আহমদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, মরহুমের বড় ভাই আলহাজ্ব ওমর সুলতান, মরহুমের জামাতা রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, মাদরাসা-এ তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়ার অধ্যক্ষ মাওলানা শাহাদাত হোসেন আল কাদেরী ও মরহুমের ছেলে হাবিবুর রহমান। জানাজায় অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসে হাজারো মানুষ। জানাজা শেষে মধ্যম নুনিয়া ছড়া কবরস্থানে তাঁকে চির সমাহিত করা হয়।

আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানি দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে হেরে গেলেন রবিবার (১৫ আগষ্ট) রাত ১টা ০৫ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে যান।

আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানী ছিলেন বহু গুণে গুণান্বিত। তিনি একাধারে ধর্মীয়, রাজনীতি, সামাজিক, ব্যবসায়ী, গণমাধ্যম, সাংস্কৃতিক, ক্রীড়াঙ্গন ও পর্যটন শিল্প বিকাশ এবং উন্নয়নে সব সময় তৎপর ছিলেন। তিনি অনেক ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃত্বে ছিলেন। ওতপ্রোতভাবে জড়িত ছিলেন ক্রীড়াঙ্গনের সাথে। অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোই ছিল আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানির দৈনন্দিন অন্যতম কাজ। পর্যটন নগরীতে তাঁর সরব পদচারণা সবাইকে মাতিয়ে তুলতো। এই উজ্জ্বল নক্ষত্রের চির বিদায়ে পুরো পর্যটন শহর শোকাহত।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION