বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

দেশে করোনায় প্রাণ গেলো আরও ২৮ জনের, আক্রান্ত ১৫৩২

ভয়েস নিউজ ডেস্ক:

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ৪৮০ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৫৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৭৩৭ জনে দাঁড়িয়েছে।

রোববার (২৪ মে ) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪১৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হলো ৬ হাজার ৯০১ জন।

ডা. নাসিমা সুলতানা জানান, ৪৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় নয় হাজার ১৮৪ জনের। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে আট হাজার ৯০৮ জনের। মোট পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৫৮৩ জনের। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৫৩ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ২৫৩ জনকে। ছাড় পেয়েছেন ৯৪ জন এবং বর্তমানে আইসোলেশনে আছেন ৪ হাজার ৪৪৬ জন। এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২ হাজার ১৬৩ জন। সূত্র:রাইজিংবিডি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION