মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

প্রাক্তন স্বামীর সঙ্গে মালাইকা

বিনোদন ডেস্ক:

চার বছর আগে আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার। প্রাক্তন স্বামীর সঙ্গে মধ্যাহ্নভোজ সারলেন এই অভিনেত্রী। তাদের সঙ্গে ছিলেন ছেলে আরহান খান এবং পরিবারের আরো কয়েকজন। রোববার (১৫ আগস্ট) দুপুরে মুম্বাইয়ের নামী একটি রেস্তোরাঁয় ঢোকার সময়ে ক্যামেরাবন্দি হন তারা।

এ সময় মালাইকার পরনে ছিল সাদা রঙের টি-শার্ট এবং কালো স্কার্ট। তার সঙ্গে মানানসই লাল বুট বেছে নেন তিনি। আরবাজ পরেছিলেন সাদা টি-শার্ট। তার সঙ্গে ট্র্যাক প্যান্টস। সম্ভবত ছেলের সঙ্গে সময় কাটাতেই একসঙ্গে মধ্যাহ্নভোজের পরিকল্পনা করেছিলেন তারা।

১৯৯৮ সালে আরবাজ খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মালাইকা আরোরা। ২০১৬ সালে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন এই দম্পতি। ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। মালাইকা-আরবাজের পুত্র আরহান খান। সন্তানের সুবাদে পারিবারিক অনুষ্ঠানে মাঝেমধ্যে একসঙ্গে দেখা যায় আরবাজ-মালাইকাকে।

অনেক দিন ধরেই অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা আরোরা। অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে থাকার কারণে প্রথম সংসার ভেঙেছে বলে গুঞ্জন রয়েছে। খুব শিগগির তারা বিয়ে করবেন বলেও শোনা যাচ্ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION