মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

রবির সিনেমায় ইলিয়েনা

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রবি তেজা। বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব‌্যস্ত সময় পার করছেন তিনি। এ তালিকায় রয়েছেন—‘রামা রাও অন ডিউটি’। এরই মধ‌্যে সিনেমাটির কয়েকটি শিডিউলের শুটিংয়ে অংশ নিয়েছেন রবি তেজা। সিনেমাটিতে একটি আইটেম গান রাখা হয়েছে। তাতে কোমর দোলাবেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ।

গালতে ডটকমে সিনেমাটির একটি সূত্র বলেন—‘এর আগে রবি তেজার সিনেমায় অভিনয় করেছেন ইলিয়েনা। এই সিনেমার আইটেম গানে পারফর্ম করার প্রস্তাব দেওয়ার পর কাজ করতে রাজি হয়েছেন তিনি। এখন পারিশ্রমিক নিয়ে আলোচনা হচ্ছে।’

বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে রচিত হয়েছে থ্রিলার ঘরানার এ সিনেমার গল্প। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রটি প্রযোজনা করছেন রবি তেজা।

২০০৬ সালে তেলেগু ভাষার ‘দেবাদাসু’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ইলিয়েনা। একই বছর তামিল ভাষার ‘কেডি’ সিনেমাসহ আরো তিনটি সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর কন্নড়, তামিল ভাষার একাধিক সিনেমাতেও দেখা যায় এই নায়িকাকে।

২০১২ সালে ‘বারফি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ইলিয়েনার। এরপর টানা বলিউড সিনেমায় অভিনয় করে যাচ্ছেন তিনি। উপহার দিয়েছেন ‘রোস্তম’, ‘মুবারাকান’, ‘রেইড’-এর মতো চলচ্চিত্র।

ইলিয়েনা ডি ক্রুজ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ‌্য বিগ বুল’। গত ৮ এপ্রিল মুক্তি পায় সিনেমাটি। বর্তমানে হিন্দি ভাষার ‘আনফেয়ার অ‌্যান্ড লাভলি’ সিনেমার কাজ নিয়ে ব‌্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION