শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক!

আজ করোনায় মারা গেছেন ১৪৫ জন

করোনাভাইরাস প্রতীকী ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৫ জন। এর ফলে দেড় মাস পর মৃত্যু দেড়শ’র নিচে নামলো। এর আগে ৪ জুলাই ১৫৩ জনের মৃত্যু হয়েছিল। তার আগের দিন ৩ জুলাই মারা গিয়েছিলেন ১৩৪ জন। আজকের ১৪৫ জন নিয়ে দেশে সরকারি হিসাবে করোনায় মোট ২৫ হাজার ২৩ জন প্রাণ হারালেন।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন পাঁচ হাজার ৯৯৩ জন। তাদের নিয়ে সরকারি হিসাবে এখন পর্যন্ত শনাক্ত হলেন ১৪ লাখ ৫৩ হাজার ২০৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭৪ জন। তাদের নিয়ে মোট সুস্থ হলেন ১৩ লাখ ৪৭ হাজার ৭৫৫ জন।

শুক্রবার (২০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ১৮ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৭৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩৪ হাজার ৯২৭টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৮৯২টি। দেশে এখন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৫ লাখ ৯৩ হাজার ৯৪৬টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ৬৩ লাখ ৬৪ হাজার ১৪৭টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা করা হয়েছে ২২ লাক ২৯ হাজার ৭৯৯টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪৫ জনের মধ্যে পুরুষ ৭৭ জন আর নারী ৬৮ জন। দেশে করোনায় এখন পর্যন্ত পুরুষ মারা গেলেন ১৬ হাজার ৩৯৬ জন এবং নারী মারা গেলেন আট হাজার ৬২৭ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে বয়স বিবেচনায় ৯১ থেকে ১০০ বছরের মধ্যে রয়েছেন ছয় জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৯ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে নয় জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে পাঁচ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন একজন।

মারা যাওয়া ১৪৫ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৫৭ জন, চট্টগ্রাম বিভাগের ৪৩ জন, রাজশাহী বিভাগের পাঁচ জন, খুলনা বিভাগের ১৫ জন, বরিশাল বিভাগের চার জন এবং সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের আছেন সাত জন করে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, ১৪৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১০৯ জন, বেসরকারি হাসপাতালে ৩০ জন এবং বাড়িতে ছয় জন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION