শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

করোনায় মৃত্যু ১১৪ জন

করোনায় মৃত্যু,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ২৪৯ জন এবং মারা গেছেন ১১৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত ২৫ হাজার ৫১৩ জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৭২ হাজার ৯৬৪ জন। এদিন সুস্থ হয়েছেন ৮ হাজার ৯০৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮১ হাজার ৭৬৩ জন।

মঙ্গলবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ১২ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ৮১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪ হাজার ২২৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ হাজার ৭০৮টি। এখন পর্যন্ত ৮৭ লাখ ২১ হাজার ১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৫৬ জন পুরুষ এবং নারী ৫৮ জন। এখন পর্যন্ত পুরুষ ১৬ হাজার ৬৪৬ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন ৮ হাজার ৮৬৭ জন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৯ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২১ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৪ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৪ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন এবং শূন্য থেকে ১০ বছরের মধ্যে একজন মারা গেছে।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ৪২ জন, চট্টগ্রামে ২৯ জন, রাজশাহীতে ৬ জন, খুলনায় ১৩ জন, বরিশালে ৫ জন, সিলেটে ৯ জন, রংপুরে ৬ জন এবং ময়মনসিংহে ৪ জন।

২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৮৭ জন, বেসরকারি হাসপাতালে ২৪ জন এবং বাসায় ৩ জন।   সুত্র: বাংলাট্রিবিউন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION