বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কাউন্সিলর মাঝুর পুত্র সেজানের হত্যাকারী তাহের ঢাকায় আটক

ভয়েস নিউজ ডেস্ক:

কক্সবাজার পৌরসভার একজন ওয়ার্ড কাউন্সিলরের ছেলে শাহজাহান সেজান হত্যার প্রধান আসামি আবু তাহেরকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

মঙ্গলবার ভোরে সাভারের তেঁতুলঝোড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার ঢাকায় সিআইডির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, আবু তাহেরের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটিই হত্যা মামলা।

“তিন মাস আগে খুন আর ডাকাতির এক মামলায় জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে আসেন তাহের। এরপর ১৬ অগাস্ট মাদক ব্যবসা ও সেবনের ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে কক্সবাজার বৌদ্ধ বিহারের মাঠে কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর মোহাম্মদের ছেলে শাহজাহান সেজানকে ছুরি মেরে হত্যা করেন তিনি।”

ওই ঘটনায় নিহতের পরিবার ১৭ অগাস্ট কক্সবাজার সদর থানায় মামলা করে। সেখানে আবু তাহেরকে প্রধান আসামি করা হয়।

“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহের হত্যার কথা স্বীকার করেছেন। এই হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে,” বলেন বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

তিনি বলেন, ২০১৫ সালের ২৩ জুলাই আবু তাহের ডাকাতি করে পালানোর সময় টুরিস্ট পুলিশের কনস্টেবল পারভেজ হোসেন বাধা দেন। তখন তাকেও ছুরিকাঘাতে হত্যা করেন তাহের। ওই মামলাতেই জামিন পেয়ে তিন মাস আগে তাহের বেরিয়ে এসেছিলেন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION