বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ওসি প্রদীপের কাঠগড়ায় ফোনালাপ: চার পুলিশ প্রত্যাহার

ভয়েস প্রতিবেদক:

মেজর সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের সময় আদালতের কাঠগড়ায় ফোনালাপের ছবি সামাজিক যোগাযো মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশের পর চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আদালতে দায়িত্ব অবহেলার কারণে এক এসটিআইসহ চার পুলিশ সদস্যসহ তাদের প্রত্যাহার করা হয়েছে।

এবিষয়ে জানতে যোগাযোগ করা হলে কক্সবাজার কোর্ট পুলিশের ওসি চন্দন কুমার দে কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) মো. হাসানুজ্জামানের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। পরে পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সাথে একাধিকবার যোগাযোগ করেও ফোন কেটে দেয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

বিষয়টি বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছেন, সুত্রটি জানিয়েছেন, এসটিআই শাহাব উদ্দিনসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। এঘটনায় একটি তদন্ত কমিটি ঘটন করা হয়েছে।

এরআগে, কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য দিচ্ছেন মামলার বাদী শারমিন শাহরিয়া ফেরদৌস। কীভাবে ভাইকে হত্যা করা হয়, সেই বর্ণনা আদালতে উপস্থাপন করছিলেন তিনি। বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তখন ১৫ আসামি।

তাদের মধ্যে রয়েছেন টেকনাফ থানার বহিষ্কৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস। দুপুর ১২টার দিকে হঠাৎ দেখা যায় আসামি প্রদীপ কুমার কাঠগড়ায় বসেই মোবাইল ফোনে কথা বলছেন! সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকে গুলি করে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি এই প্রদীপ কুমার দাস।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION