শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

জেলা-উপজেলায় নিত্যপণ্যের বাজার মনিটরিং করা হবে

ভয়েস নিউজ ডেস্ক:

নিত্যপণ্যের মজুদ, সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে জেলা ও উপজেলা পর্যায়ে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব।

আজ বুধবার (২৫ আগস্ট) নিত্যপণ্যের মজুদ ও সরবরাহ পরিস্থিতি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ।

বৈঠক শেষে সাংবাদিকদের সচিব বলেন, বর্তমানে সব ধরনের নিত্যপণ্যের মজুদ পর্যাপ্ত, কোন ঘাটতি নেই। তাছাড়া কিছু পণ্য আমাদের আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে সেসব পণ্যের করে দাম নির্ধারণ করা হবে এ বিষয়ে ব্যবসায়ীরা সরকারকে প্রতিশ্রুতি দিয়েছে।

সচিব আরও বলেন, দেশের জেলা-উপজেলা পর্যায়ে নিত্যপণ্যের বাজার মনিটরিং করা হবে। টিসিবি গত এক বছরে আগের চেয়ে আড়াই গুণ বেশি পণ্য বাজারজাত করেছে। চালের মূল্যের বিষয়টি খাদ্য মন্ত্রণালয় দেখছে। সাত লাখ টন চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। আমদানি উৎসাহিত করতে চালের উপর শুল্ক কমানো হয়েছে।

এসময় তিনি বলেন, চিনি ও তেলের দাম আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করা হবে। তবে আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে কেউ যেন দাম বাড়াতে না পারে সেজন্য ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। প্রয়োজন হলে ভোজ্য তেল ও চিনির দাম স্থিতিশীল রাখতে এনবিআরকে শুল্ক কমাতে চিঠি দিবে বাণিজ্য মন্ত্রণালয়। সুত্র: বাংলাট্রিবিউন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION