বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়ায় গাছ কাঠতে গিয়ে বিদ্যুৎ এর তার জড়িয়ে সদ্য বিবাহিত এক যুবকের মৃত্যু ঘটেছে। যুবক ইউনুসখালীর মাইজ পাড়ার মৌলভী জিয়াবুল করিমের ছেলে সোহেল রানা (৩০)।
জানা যায়, মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের মাইজ পাড়ার বাসিন্দা মৌলভী জিয়াবুল হক এর ছেলে সোহেল রানা দেড় মাস পৃর্বে বিয়ে করেন। গত ২৫ আগষ্ট বিকালে বাড়ীর সীমানায় হেলে পড়া একটি সুপারী গাছ কাঠার সময় হাঠাৎ বিদ্যুৎ এর তারে জড়িয়ে পড়ে। সাথে সাথে উক্ত যুবকের সমস্ত শরীর ঝলছে যায়। তাকে মুমূর্ষু অবস্থায় বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার মৃত্যু ঘোষণা করেন।
কালারমারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ মৃত্যুর সত্যতা নিশ্চিতনকরেছে।
ভয়েস/ জেইউ।