বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

বন অধিদপ্তরের সাবেক প্রধান ইশতিয়াক উদ্দিনের মাতার ইন্তেকাল

বার্তা পরিবেশক

বাংলাদেশ বন অধিদপ্তরের সাবেক প্রধান বন সংরক্ষক এবং আইইউসিএন এর কান্ট্রি ডিরেক্টর ইশতিয়াক উদ্দিন আহমেদের মাতা বেগম জাহানারা আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।

গত সোমবার ২৩ আগস্ট ভোর সাড়ে পাঁচটায় বার্ধক্যজনিত কারণে তিনি ঢাকায় নিজ বাস ভবনে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। সোমবার রাতে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে নামাজে জানাজা শেষে জমিদার পাড়ার পারিবারিক কবরাস্হানে দাফন করা হয়।

মৃত্যু কালে বেগম জাহানারা আহমেদ দুই ছেলে এক মেয়ে নাতি নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার অপর ছেলে প্রকৌশলী ইরতিশাদ উদ্দিন আহমেদ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক। তার একমাত্র মেয়ে শওকত আরা বেগম সুপ্রিম কোর্টের সাবেক বিচারক বিচারপতি মনসুরুল হক চৌধুরী।

বেগম জাহানারা আহমেদ হারবাং ইউনিয়নের প্রখ্যাত জমিদার পরিবার ও অবিভক্ত ভারতের মন্ত্রী খান বাহাদুর জালাল উদ্দীন আহমেদের ছোট ভাই চট্টগ্রাম কলেজের অধ্যাপক বিশিষ্ট সমাজ সেবক প্রফেসর ইহতিশাম উদ্দিন আহমেদের স্ত্রী।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION