বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ইসলামপুরের ছৈয়দ ইয়াবাসহ ধরা

বার্তা পরিবেশক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার অধীনস্থ ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযানের ৮৯ হাজার ৬ পিস ইয়াবা উদ্ধার ও প্রাইভেট কার চট্ট-মেট্টো গ-১২-৪৭৬১ সহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। তার নাম আব্দুর রহিম (৫৭) পিতা ছৈয়দ হোসেন। গ্রাম ইসলামপুর কক্সবাজার সদর।

২৭ আগষ্ট ভোরে নাইক্ষ্যংছড়ি থানার চৌকস অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন এর দিকনির্দেশনায় ঘুমধুম পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে এসআই মোঃ আল-আমিন,এএসআই অলি উল্লাহসহ পুলিশের একটি বিশেষ টিম নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বেতবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করেন।

ঘুমধুম পুলিশের ইনচার্জ দেলোয়ার হোসেন জানান , গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি প্রাইভেট কার, ইয়াবাসহ কুখ্যাত এ মাদক কারবারীকে আটক করতে সক্ষম হন পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ৬৮ লাখ ৮০ হাজার টাকা। নাইক্ষ্যংছড়ি থানার অভিজ্ঞ অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। তবে মাদকের বিরুদ্ধে পুলিশ ধারাবাহিক এ অভিযান চলমান থাকবে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION