EDITOR
- ৩০ আগস্ট, ২০২১ /

শেখ মোহাম্মদ জয়, মহেশখালী:
মহেশখালী থানা পুলিশের পৃথক অভিযানে একটি প্রাইভেট কার, ইয়াবা জব্দ ৬ জন আটক করেছে।২৯ আগস্ট রোববার দিবাগত রাত ২ টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়া কাটা ও কালাগাজির পাড়ার পদ্মা পুকুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে একটি সাদা রঙের প্রাইভেট কার যার নং- ঢাকা মেট্রো গ-১২২৯৬৮ কে ধৃত করে।
উক্ত কারগাড়ী থেকে ৪ ব্যাক্তিকে ও একই ইউনিয়নের কালালিয়া কাটা ইউনুছ মার্কেট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি কালে ২জনসহ মোট ৬ জনকে আটক করে। কার গাড়ীতে থাকা ৪ জনের দেহ তল্লাশি করে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করে। ডাকাত দলের নিকট থেকে বিশেষ প্রযুক্তিতে তৈরী তলোয়ার, কিরিচ, ছুরাসহ বিভিন্ন উপকরণ জব্দ করে।
এ ঘটনায় মহেশখালী থানার এস,আই মুফিজুল হক বাদী হয়ে আটক ৬ ব্যাক্তির নামে মাদক দ্রব্য আইন ও ডাকাতি প্রস্তুতি ধারায় থানায় মামলা দায়ের করে। ধৃত আসামীরা হলেন রামু থানার রশিদ নগরের পানের ছড়া গ্রামের মৃত বশরত আলীর পুত্র বেলাল হোসেন, উকিয়া রাজা পালং এর আব্দুল হালিমের পুত্র সাজ্জাদ হোসেন রিফাত, কাশিয়ার বিল গ্রামের জাগির হোসেনের পুত্র আবদুল্লাহ, চকরিয়া থানার ভেওলা চোয়ারপাড়ী গ্রামের নুরুল হকের পুত্র এহসান হাবিব, কালারমারছড়ার নোনাছড়ি গ্রামের রফিকুল ইসলাম। অপর দিকে ডাকাতির প্রস্তুতিকালে আটকৃতরা হলেন কালারমারছড়ার নোনাছড়ি গ্রামের মফিজুর রহমানের পুত্র মোহাম্মদ হাবিব, মৃত নজির আহমদের পুত্র জসিম উদ্দিন।
এব্যাপারে মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান,পেশাদার সন্ত্রাসী ও মাদক উদ্ধারে পুলিশের অভিযান অব্যহত থাকবে, আটকৃতদের বিষয়ে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
ভয়েস/ জেইউ।