শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০২:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

করোনায় এক সপ্তাহে শনাক্ত ও মৃত্যু কমেছে

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা, শনাক্ত রোগী এবং মৃত্যুর সংখ্যা তার আগের সপ্তাহের চেয়ে কমেছে।

আজ সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত সপ্তাহ (২৩ আগস্ট থেকে ২৯ আগস্ট) পর্যন্ত দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে দুই লাখ ১৯ হাজার ৮৭৬টি । যা কিনা তার আগের সপ্তাহ (১৬ আগস্ট থেকে ২২ আগস্ট) পর্যন্ত ছিল দুই লাখ ৪০ হাজার ৯৯৬টি।

অর্থাৎ গত সপ্তাহে করোনার নমুনা পরীক্ষা তার আগের সপ্তাহের তুলনায় কমেছে আট দশমিক ৭৬ শতাংশ।

একইভাবে গত সপ্তাহে করোনাতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩১ হাজার ৫৩৯ জন। যা কিনা তার আগের সপ্তাহে ছিল ৪৩ হাজার ৯৬ জন। আগের সপ্তাহের চেয়ে গত সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ২৬ দশমিক ৮২ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৫১ হাজার ৮২৩ জন, আর তার আগের সপ্তাহে সুস্থ হয়েছিলেন ৭১ হাজার ১৭৬ জন। ২৭ দশমিক ১৯ শতাংশ রোগী কম সুস্থ হয়েছেন তার আগের সপ্তাহের তুলনায়।

একইসঙ্গে গত সপ্তাহে করোনাতে আক্রান্ত হয়ে ৭৩৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তার আগের সপ্তাহে মারা গিয়েছিলেন এক হাজার ১০৭ জন। গত সপ্তাহে তার আগের সপ্তাহের চেয়ে ৩৩ দশমিক ৭৯ শতাংশ মৃত্যু কম হয়েছে বলে জানিয়েছে অধিদফতর।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION