বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালীতে প্রাইভেট কারসহ ৪ জন ইয়াবা কারবারি এবং ২ জন ডাকাত আটক 

আমিনুল হক, মহেশখালী:
মহেশখালী থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে প্রাইভেট কারসহ ৪ জন ইয়াবা কারবারি ও ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ ২ জন  ডাকাতকে আটক করেছে বলে জানা গেছে।
মহেশখালী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে  মহেশখালী থানার এসআই মোঃ মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ  ২৯ আগস্ট গভীর রাতে মহেশখালীর হোয়ানক কালালিয়াকাটা এলাকার ইউনুছ মার্কেটের সামনে  অভিযান চালিয়ে প্রাইভেট কারসহ ৪ জন ইয়াবা কারবারি এবং এসআই বাপ্পি সর্দার সঙ্গীয় ফোর্স সহ হোয়ানক কালাগাজীর পাড়া এলাকা থেকে ডাকাতির প্রস্তুুতিকালে জনতার সহায়তায় ২ জন ডাকাতকে আটক করেন। আটককৃত ইয়াবা কারবারিরা হলো রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের পানিরছড়া গ্রামের মৃত শহর আলীর পুত্র বেলাল হোসেন (৩৫), উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কাশিয়ার বিল এলাকার আবদুল হালিমের পুত্র  মোঃ সাজ্জাদ হোসেন রিফাত (২৫) ও একই এলাকার জাগির হোসেনের পুত্র মোঃ আবদুল্লাহ (৩০) এবং চকরিয়া উপজেলার বেউলা ইউনিয়নের চুমারফাঁড়ি এলাকার নুরুল হকের পুত্র  এহসান হাবীব (২৮)। এদিকে একই রাত্রে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়া এলাকায় ডাকাতির প্রস্তুুতিকালে স্থানীয় জনতার সহায়তায় ২ জন ডাকাতকে আটক করা হয়। আটককৃতরা হলো মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের পশ্চিম নোনাছড়ি এলাকার মফিজুর রহমান প্রকাশ মুজিবুলির পুত্র মোঃ  হাবিব (২০) ও একই ইউনিয়নের চিকনী পাড়া এলাকার মৃত নজির আহমদের পুত্র জসিম (৩০)। তাদের বিরুদ্ধে মাদক সহ  সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION