বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

পেকুয়ায় পিতাকে কুপিয়ে রক্তাক্ত করলেন কুলাঙ্গার সন্তান

মো ফারুক, পেকুয়া:

কক্সবাজারের পেকুয়ায় পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতন্ডায় জেরে আবুল কালাম (৫২) নামে এক ভ্যান চালককে কুপিয়ে আহত করলেন তারই সন্তান আবু তালেব।

আহতকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে শারিরীক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) প্রেরণ করা হয়।

সোমবার (৩০ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার সদর ইউনিয়নের কবির আহমদ চৌধুরী বাড়ির কাঁচারী ঘরের (তত্তার ঘর) সামনে ঘটে এ ঘটনা।

আহত আবুল কালাম একই ইউনিয়নের শেখের কিল্লাহ ঘোনা এলাকার মৃত আবদুল কাদেরের ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, বিকেল ৪ টার দিকে ভ্যান চালক আবুল কালাম জমিদার বাড়ির তত্তার ঘরের সামনে অবস্থান করছিলেন। কিছুক্ষণ পর দেখি আবুল কালামকে কোপাচ্ছে তারই ছেলে আবু তালেব। দ্রুত ঘটনাস্থলের দিকে যেতে দেখে হামলাকারী আবু তালেব দৌঁড়ে পালিয়ে যায়। আহত আবুল কালামকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। ভর্তির কিছুক্ষণ পর অবস্থার অবনতি হলে তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহতের বড় ভাই আবু তাহের অভিযোগ করে বলেন, পারিবারিক বিষয় নিয়ে সকালে পিতা পুত্রের মধ্যে সামান্য বাকবিতন্ডা হয়। বিকেলে তার স্ত্রী নুর নাহার ও স্থানীয় কিছু কুচক্রিমহলের ইন্ধনে জমিদার বাড়ির কাঁচারী (তত্তার ঘর) ঘরের সামনে দারালো দা নিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়। সেখানে তার শারীরিক অবস্তার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এবিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, পুত্রের দায়ের কোপে পিতা আহত হওয়ার ঘটনা শুনেছি তবে এখনো পর্যন্ত আহতের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION