মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের গাইনপাড়া এলাকায় এঘটনা ঘটে।
বিষয়রি নিশ্চিত করে কক্সবাজার বন বিভাগের দক্ষিন বিভাগীয় কর্মকর্তা মো: হুমায়ুন কবির কক্সবাজার ভয়েসকে জানান, সোমবার ভোররাতে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং রেঞ্জের খুনিয়াপালং বিটের বনাঞ্চলের পাশে ধানক্ষেতে চলে আসে একটি মা বন্যহাতি। সেখানে স্থানীয় অধিবাসী নজির আহমদ ও তার ছেলেসহ ১০/১২ জন ব্যাক্তি আগে থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফাঁদে বসিয়ে রাখে। রাতে ওই ফাঁদে পড়ে বন্য মা হাতিটির মৃত্যু হয়। এরপর হাতিটি মাটিতে পুতে ফেলার জন্য শরীর থেকে হাতিটির মাথা ও পা বিচ্ছিন্ন করে ফেলে। খবর পেয়ে বনবিভাগে সদস্যরা স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত নজির আহমদকে গ্রেপ্তার করে।
হুমায়ুন কবির কক্সবাজার ভয়েসকে আরো জানান, হাতি হত্যা ঘটনায় ময়নাতদন্তের জন্য দুইজন ভেটেনারি সার্জন ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করে হাতিটি মাটি চাপা দেয়া হয়েছে। এব্যাপারে অভিযুক্ত নজির আহমদ ও ছেলেসহ ১২জনকে আসামি করে রামু থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভয়েস/আআ