মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

পরীমনি মুক্ত

ভয়েস নিউজ ডেস্ক:

চিত্র নায়িকা পরিমনি জামিনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছে। পরীমনির জামিন হয়েছে গতকাল। তবে জামিনের নথিপত্র কাশিমপুর কারাগারে আসতে দেরি হওয়ার কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দিতে পারেনি।অবশেষে বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৯ টা ৩২ মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত পেয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি।বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার হালিমা খাতুন।

এর আগে মঙ্গলবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশের আদালতে দুপুর ২টায় জামিন শুনানি শেষে পরীমনির জামিন আবেদন মঞ্জুর করেন। তার জামিনের খবর পেয়ে গাজিপুরের কাশিমপুর কারাগারের সামনে সংবাদকর্মী ও উৎসুক জনতা ভিড় করে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বনানীর বাসা থেকে পরীমনিকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় পরীমনির বাসায় বিভিন্ন মাদক পাওয়া গেছে বলে জানায় র‍্যাব। ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। এরপর ৫ আগস্ট ৪ দিন এবং ১০ আগস্ট ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। পরে আবারও ১৯ আগস্ট একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে গত ২১ আগস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION