বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালীতে  ১ হাজার লিটার মদসহ আটক ১

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালীতে পুলিশের অভিযানে পাহাড়ী আস্থানা থেকে ১ হাজার লিটার বাংলা মদসহ ১ জনকে আটক করেছে। একই সাথে বাংলা মদ উৎপাদনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।
মহেশখালী থানা পুলিশ ১লা সেপ্টেম্বর বিকাল ৩টায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের উত্তর সিপাহীর পাড়া গ্রামে পাহাড়ী আস্থানায় গোপন সংবাদের ভিত্তিতে ১ দল পুলিশ অভিযান পরিচালনা করে। এসময় উত্তর সিপাহীর পাড়া পাহাড়ী আস্থানায় দীর্ঘদিন থেকে চলমান বাংলা মদ উৎপাদনের ডিপো থেকে ৩ ড্রাম ভর্তি বাংলা মদ, মদ তৈরীর ফইন, গুড, ছুরা, চুলাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। মদের ডিপো থেকে আব্দুল করিমের পুত্র মোহাম্মদ শাহাব উদ্দিনকে আটক করে।
স্থানীয়রা জানায় আটককৃত শাহাব উদ্দিন দীর্ঘদিন থেকে উক্ত আস্থানায় বাংলা মদ তৈরী করে বিভিন্ন ইউনিয়নে, গ্রামে গ্রামে সরবরাহ করে থাকে। সন্ধ্যা হলে আস্থানাকে ঘিরে বসে বাংলা মদ সেবনের বিশাল আসর। আটকের সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান,  উপজেলার যেসকল স্থানে মদ উৎপাদন বা বিক্রয় হবে সকল স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION