মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

অপূর্বর পর প্রাক্তন স্ত্রীর বিয়ে

বিনোদন ডেস্ক:

আজ পারিবারিক আয়োজনে বিয়ে করছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। গতকাল এ খবর প্রকাশ‌্যে আসার পর আলোচনায় উঠে আসেন অপূর্বর প্রাক্তন স্ত্রী নাজিয়া হাসান অদিতি। মূলত, তার দেওয়া একটি স্ট‌্যাটাস অন্তর্জালে ভাইরাল হয়, যা নিয়ে শুরু হয় জোর সমালোচনা।

অনেক দিন আগে অপূর্বর সঙ্গে নাজিয়ার বিচ্ছেদ হয়েছে। সবকিছু ভুলে অপূর্ব নতুন করে সংসার শুরু করতে যাচ্ছেন। কিন্তু নাজিয়া হাসান কী বিয়ে করেছেন? এ নিয়ে নানা জল্পনার পর নাজিয়া বলেন—‘অপূর্বর সঙ্গে ৬ মাস আলাদা থাকার পর ডিভোর্স পেপারে সাইন করি। এটা ২০১৯ সালের আগস্টের ঘটনা। আর আমরা ডিভোর্সের খবর প্রকাশ করি ২০২০ সালের মে মাসে। আমার দ্বিতীয় বিয়ের কাবিন হয় চলতি বছরের জানুয়ারিতে।’

অদিতির স্বামীর নাম মাহবুব পারভেজ। অপূর্বর সঙ্গে বিচ্ছেদের এক বছর পর তার সঙ্গে নাজিয়ার পরিচয় হয়। এরপর পারিবারিক আয়োজনে তাদের বিয়ে হয়েছে। অপূর্বর সঙ্গে মাহবুব পারভেজেরও সখ‌্যতা ভালো।

এতদিন পর এ বিষয়ে কেন মুখ খুললেন? এমন প্রশ্নের জবাবে নাজিয়া হাসান বলেন—‘ফেসবুকের বিভিন্ন গ্রুপে আমার নামে গুজব ছড়ানো হচ্ছে। আমি নাকি পরকীয়া করে বিয়ে করেছি। তাই অপূর্বর সঙ্গে কবে বিচ্ছেদ হয়েছে, আমি আবার কবে বিয়ে করেছি তা পরিষ্কার করে জানিয়ে দিলাম।’

২০১১ সালের ২১ ডিসেম্বর নাজিয়া হাসান অদিতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপূর্ব। এটি তার দ্বিতীয় বিয়ে। এ সংসারে জায়ান ফারুক আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION