মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল প্যারাসেইলিং মালিক ফরিদ ঢাকা থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের উঁকিঝুঁকিকে গুরুত্ব দিচ্ছেনা সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সৈকতে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

দৈনিক কক্সবাজারের সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের অবস্থা সংকটাপন্ন

ভয়েস প্রতিবেদক:

মুক্তিযুদ্ধের সংগঠক, কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলার প্রথম দৈনিক পত্রিকা দৈনিক কক্সবাজারের সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের অবস্থা সংকটাপন্ন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে।তিনি প্রায় দুই সপ্তাহ আগে করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক মো. নজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে জেলার প্রবীণ এই সংগঠক মোহাম্মদ নুরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতির বিষয়টি জানাজানি হবার পর জেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান রোগ মুক্তিতে দোয়া চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন।

প্রবীণ সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম দীর্ঘদিন জেলার রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃত্বে দিয়ে আসছেন। তিনি কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপদেষ্টা। ১৯৯২ সালে তাঁর সম্পাদনায় জেলার প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক কক্সবাজার’ বের হয়। এর আগে তিনি সাপ্তাহিক কক্সবাজার বার্তা ও স্বদেশবাণী সম্পাদনা করেন। জেলার প্রবীণ এই সাংবাদিক নেতার বড় ছেলে কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কক্সবাজারের পরিচালনা সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, মেজ ছেলে নজিবুল ইসলাম ও ছোট ছেলে জেলা আওয়ামী লীগ নেতা ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম সজীব সবার কাছে বাবার সু্স্থতার জন্য দোয়া চেয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION