রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

অভ্যুত্থান: মিয়ানমার সেনাবাহিনীতে অনীহা

আন্তর্জাতিক ডেস্ক :

সেনাবাহিনীতে নতুন নিয়োগের জন্য প্রার্থী সঙ্কটে ভুগছে মিয়ানমার। শনিবার দেশটির সংবাদমাধ্যম ইরাবতি এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর বাহিনী থেকে পালিয়ে যায় দেড় হাজারের বেশি সদস্য। এদের মধ্যে কর্মকর্তা আছেন শতাধিক।

প্রথম দফায় গত আগস্টে সেনা সদস্য নিয়োগের সময় বাড়িয়েছিল সামরিক বাহিনী। এরপার বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো এই সময় বাড়ানোর নোটিস দেওয়া হয়।

নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি জানেন এমন এক সাবেক ক্যাপ্টেন জানিয়েছেন, দেশের তিন মিলিটারি একাডেমিতে নিয়োগের জন্য প্রায় ১০০টি আবেদন পাওয়া গেছে। এদের অধিকাংশই সেনা পরিবারের সদস্য। এ কারণে নিয়োগের সময় বাড়ানো হয়েছে।

ক্যাপ্টেন লিন হতেত অং জানান, অভ্যুত্থানের আগে প্রতি বছর ডিফেন্স সার্ভিস একাডেমি, ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলোজি একাডেমি এবং ডিফেন্স সার্ভিসেস মেডিকেল একাডেমির প্রত্যেকটিতে ১২ হাজার করে আবেদন জমা পড়তো। এদের মধ্যে মাত্র ১০ শতাংশ নিয়োগ পেতো।

তিনি বলেন, ‘অনেক তরুণ সেনা কর্মকর্তা ও বীর হতে চাইতেন। কিন্তু এখন অভ্যুত্থানের কারণে কেউ সেনাবাহিনীতে যোগ দিতে চাচ্ছে না।’

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION