বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে ৫ টি আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাত র‌্যাবের হাতে আটক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফের রঙ্গীখালীর পাহাড়ি এলাকা থেকে ৫টি আগ্নেয়াস্ত্রসহ দুই ডাকাতকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ সোমবার দুপুর পৌনে একটার দিকে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মো. শেখ সাদী।
তিনি জানান, রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে রঙ্গীখালীর জুম্মাপাড়ার পাহাড়ি এলাকায় অস্ত্রসহ একদল ডাকাতের অবস্থানের খবর পেয়ে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়।  এসময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৭-৮ জন ডাকাত পালানোর চেষ্টাকালে ৫ জনকে আটক করা সম্ভব হয়। ঘটনাস্থলে একটি এসবিএল বন্দুক, চারটি ওয়ানশ্যুটারগা পাওয়া যায়।

তিনি জানান, আটকরা রোহিঙ্গা ক্যাম্পে কেন্দ্রিক ডাকাত দল ফরিদুল আলম গ্রুপের সদস্য। এ গ্রুপটি ডাকাতি, খুন, অপহরণ করে মুক্তিপণ আদায়সহ নানা অপরাধের সাথে জড়িত।

আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION