রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

সাইফকে পথ দেখিয়েছিলেন কারিনা

বিনোদন ডেস্ক

গত ১৬ আগস্ট অভিনেতা সাইফ আলি খানের জন্মদিনেই মুক্তি পায় ‘ভূত পুলিশ’র টিজার। হরর-কমেডি ঘরানার এই ছবির টিজারে সাইফের প্রশংসা করা হলেও, নেটিজেনদের একটা বড় অংশ সাইফের সমালোচনাও করেছেন। তাদের মতে টিজারের ফার্স্ট লুকে সাইফের পরা অলংকার ও বেশভূষা হিন্দুধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করেছে।

ট্রলিংয়ের ক্ষেত্রে ছোট নবাব খুব সহজেই নেটিজেনদের কিবোর্ডের নিচে চাপা পড়েন। এই তো কয়েকদিন আগেই নিজের ছোট ছেলের নাম জাহাঙ্গীর আলি খান দেওয়ার জন্যও তাকে ট্রল করা হয়েছিল, যদিও তিনি এগুলোর বিশেষ পাত্তা দেননি। তাছাড়া সাইফের সর্বশেষ ওয়েব সিরিজ ‘তাণ্ডব’ এও ধর্মানুভূতিতে আঘাতের তর্জনি ওঠে সাইফের দিকে।

ইন্ডিয়া টাইমস সম্প্রতি সাইফকে জিজ্ঞেস করেছিল যে- কীভাবে তিনি মাথা ঠাণ্ডা রেখে এসব নেতিবাচক কমেন্ট এড়িয়ে চলেন। তিনি বলেন, ‘আগে সবসময় আমাকে নিয়ে কে কী বলছে তা নিয়ে মাথা ঘামাতাম। পরে আমার স্ত্রী (কারিনা) আমাকে বললো আমার এই কাজটা বন্ধ করা উচিত। এরপর সত্যিই তার কথামতো ওসব নিয়ে ভাবা বন্ধ করে দিয়েছিলাম। কারণ টুইটার-গুগলের এসব ট্রল আমার কাজ ও দৈনন্দিন জীবনে খুব বাজে প্রভাব ফেলছিল।’

তিনি আরও বলেন, ‘এখন আর ট্রল কমেন্ট পড়িই না। কারণ একবার পড়া শুরু করলে নিজেকে থামানো মুশকিল। ইন্টারনেটের গসিপটা বুদবুদের মতো। এতে আটকা পড়লে ক্ষতেই হবে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION