শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০১:০১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
 মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের গুলিতে আরসা সদস্য জুবায়ের নিহত ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা কখনো কেউকে ব্ল্যাকমেইল করিনি, আর বিয়ে নয় একাই ভালো আছি: পরীমণি পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি পরিবর্তনের আদেশে হাইকোর্টের স্থগিতাদেশ, বহাল আগের সভাপতি মহেশখালীতে বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুই এজেন্ট গ্রেফতার নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান

সম্পাদক নুরুল ইসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রেস বিজ্ঞপ্তি:

মুক্তিযুদ্ধের সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি, প্রবীন সাংবাদিক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ নুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক করে বিবৃতি দিয়েছেন
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়াদুল কাদের এমপি।

মৃত নুরুল ইসলামের আত্নার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে যৌথ বিবৃতিতে তাঁরা বলেন, বাঙালী জাতির স্বাধিকার অর্জন ও জাতিসত্ত্বার বিকাশে দল হিসেবে আওয়ামী লীগ পুনর্গঠনের ভূমিকা রয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে আওয়ামী লীগ পুনর্গঠন ও জনগণকে সংগঠিত করার ক্ষেত্রে যাদের উজ্জ্বল ভূমিকা রয়েছে প্রয়াত মোহাম্মদ নুরুল ইসলাম তাদের মধ্যে অন্যতম।

প্রয়াতের ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মরহুম নুরুল ইসলাম ছিলেন মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু অন্ত:প্রাণ রাজনীতিক। ৭৫ এ বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর যখন আওয়ামী লীগ বিপর্যয়ের মুখোমুখি তখন তিনি দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে দু:সাহসী ভূমিকা পালন করেছেন।

এছাড়াও রাজনীতির পাশাপাশি নিয়মিত পত্রিকা প্রকাশের মাধ্যমে কক্সবাজারে সংবাদপত্র ও প্রকাশনা শিল্পের ক্ষেত্রে তিনি আলোকবর্তিকার ভূমিকা পালন করেন বলে স্মরণ করেন মন্ত্রী ওবায়দুল কাদের।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION