রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

তালেবানের মন্ত্রীসভায় তালিকাদের নাম আমেরিকার কালো তালিকায়

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর, সম্প্রতি অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে তালেবান। তবে তালেবানের ঘোষিত কয়েকজন মন্ত্রীর নাম যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী কালো তালিকায় রয়েছে।

এই ঘটনার নিন্দা জানিয়ে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, দোহা চুক্তিতে কোনো ধরনের ব্যতিক্রম ছাড়া ইসলামি আমিরাতের সকল সদস্যকে স্বীকৃতি দিয়েছে আমেরিকা। কাজেই তাদের নাম জাতিসংঘ এবং আমেরিকার কালো তালিকা থেকে বাদ দেওয়া উচিত ছিল।

কিন্তু তালেবানের এ দাবি এখন পর্যন্ত ওয়াশিংটন মেনে নেয়নি।
তিনি বলেন, ইসলামি আমিরাত আফগানিস্তান এ ঘটনাকে দোহা চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করে।

আর এটি সংশোধন করা না হলে আমেরিকা ক্ষতিগ্রস্ত হবে।
এর আগে ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি কাতারের রাজধানী দোহায় তাবানের সঙ্গে শান্তি চুক্তি সই করে আমেরিকা।

ওই চুক্তিতে আফগানিস্তান থেকে সকল মার্কিন সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেয় ওয়াশিংটন।
এর আগে মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) রাতে মোল্লা হাসান আখুন্দের নেতৃত্বে তালেবানের নয়া অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দেন মুজাহিদ। তার পক্ষ থেকে ‘ইসলামি আমিরাত’ আফগানিস্তানের মন্ত্রিসভা ঘোষিত হওয়ার পর আমেরিকা জানায়, ওই মন্ত্রিসভায় কয়েক সদস্যের পাশাপাশি হক্কানি পরিবারের সকল সদস্যের নাম ওয়াশিংটনের সন্ত্রাসবাদের কালো তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

ভয়েস? জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION