রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

কৌশানীর পোষাক নিয়ে বিতর্কের ঝড়

বিনোদন ডেস্ক:

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখার্জি সোশ্যাল মিডিয়ায় বেশ সাহসী আর খোলামেলা। প্রায়শই বোল্ড অবতারের ছবি শেয়ার করেন। তার শরীরী আবেদনে ভরা সেসব ছবি নিয়ে চলে নানারকম আলোচনা-সমালোচনা। সম্প্রতি ফেসবুক পেজে দুটি খোলামেলা ছবি আপলোড করেন কৌশানি। যেখানে তাকে দেখা গেছে ঝলমলে একটি পোশাকে। তবে ওই পোশাকের চেয়ে ছবিতে বেশি গুরুত্ব পেয়েছে তার অন্তর্বাস এবং বক্ষ বিভাজিকা। যার কারণে নেটিজেনদের কটাক্ষের শিকার হচ্ছেন অভিনেত্রী। অশালীন সব মন্তব্যে ভরে গেছে তার কমেন্ট বক্স।

এক নারী অনুসারী মন্তব্য করেছেন, ‘দ্বিতীয় সানি লিওন’। আরেক অনুসারী মন্তব্য করেন, ‘নির্বাচনের মাঠে সবটা খুলে দিলে অবশ্যই জয়ী হওয়ার চান্স আছে’। কেউ আবার পরামর্শ দিয়ে লিখেছেন, ‘এই সব ছবি দিও না। তোমারটা দেখে আরও ১০ জন মেয়ে খারাপ হবে’।

অবশ্য এ রকম মন্তব্য অহরহ পান কৌশানি। তাই এসবে পাত্তা দেন না। বরং নিজের মতো করে ক্যামেরাবন্দি হন আর শেয়ার করেন অন্তর্জালে।

কৌশানি সর্বশেষ কাজ করেছেন ‘ছুটি’ নামের একটি সিনেমায়। এতে তার নায়ক বনি সেনগুপ্ত। যিনি বাস্তব জীবনেও তার প্রেমিক। সম্প্রতি সিনেমাটির একটি গান প্রকাশিত হয়েছে। এ ছাড়া ‘হীরক গড়ের হীরে’ নামের একটি অ্যাডভেঞ্চার সিনেমার কাজও চালিয়ে যাচ্ছেন এ অভিনেত্রী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION