বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফ থানার অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

ভয়েস নিউজ ডেস্ক:

টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ৫০  হাজার পিস ইয়াবা সহ দুইজন মাদক কারবারি গ্রেফতার হয়েছে।

১০ সেপ্টেম্বর রাতে  টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউপিস্থ ৭নং ওয়ার্ডের ছোট হাবিব পাড়া এলাকা হতে তাদের আটক করেন। গ্রেফতারকৃত আসামী ০ হাবিবউল্লাহ (৩৮), পিতা-মৃত সোলতান, সাং- ছোট হাবিবপাড়া,  মোঃ আব্দুল গনি (৪১), পিতা- মৃত সৈদুল আহম্মেদ, সাং- মৌলভী পাড়া ৮ নং ওয়ার্ড।

থানা সুত্র জানান, মাদককারবারিদের হেফাজতে থাকা পঞ্চাশ হাজার পিস ইয়াবা (মাদক) উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

পরে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার হচ্ছে।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION