শনিবার, ২৭ Jun ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজার প্রেসক্লাবের ৩ প্রতিষ্ঠাতা স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল ১২ সেপ্টেম্বর

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম এবং অন্যতম দুই প্রতিষ্ঠাতা সদস্য এড. ছালামতুল্লাহ ও এড. শাহনেওয়াজ আহমেদ জাহাঙ্গীর স্মরণে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।
আগামিকাল রোববার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হবে।
ইউনিয়নের সম্মানিত সকল সদস্য ও কর্মরত সকল সাংবাদিক এবং সকল শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন সাংবাদিক ইউনিয়ন সভাপতি মমতাজ উদ্দিন বাহারী ও সাধারণ সম্পাদক আনছার হোসেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION