রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

গাজায় ইসরায়েলের নতুন করে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

রকেট হামলার জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি লঙ্ঘন করে শনিবার (১১ সেপ্টেম্বর) ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন- হামাসের অবস্থানে যুদ্ধবিমান ও হেলিকপ্টার নিয়ে হামলা চালানো হয়।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর মুখপাত্র জানান, রকেট তৈরির স্থান, সুড়ঙ্গ পথ, এবং একাধিক অস্ত্র সংরক্ষণের জায়গাকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, উভয়পক্ষের নতুন করে সংঘাতে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

সম্প্রতি ইসরায়েলি হাই সিকিউরিটি কারাগার থেকে পালিয়ে যাওয়া ৬ ফিলিস্তিনি বন্দিকে আটকের ঘোষণা আসার পরই গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট ছুড়ে হামাসের সদস্যরা। এ নিয়ে টানা দুই দিন উভয়পক্ষ সংঘাতে জড়ালো। এদিকে শনিবার পলাতক দুই ফিলিস্তিনিকে আটক করতে সক্ষম হয়েছে ইসরায়েলি বাহিনী।

এর আগে গত জুনে হামাস ও ইসরায়েলি বাহিনী মধ্যে টানা ১১ দিনের যুদ্ধে শতাধিক ফিলিস্তিনি নিহত হন। প্রাণ হারায় ইসরায়েলের নাগরিকও। পরবর্তীতে মিশরের মধ্যেস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। গাজায় নির্বিচারে বোমা হামলায় তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে জাতিসংঘ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION