শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

মহেশখালীতে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় শিক্ষার্থীদের উল্লাস 

আমিনুল হক, মহেশখালী:
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে প্রায় দেড় বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় গতকাল (১২ সেপ্টেম্বর, রবিবার) খুলে দেয়া হয়েছে মহেশখালীর সব শিক্ষা প্রতিষ্ঠান। ঈদের আমেজে মুখরিত হয়ে ওঠেছে মহেশখালী দ্বীপাঞ্চলের সব শিক্ষা প্রতিষ্ঠান। সরজমিন মহেশখালী কলেজ, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মহেশখালী আইল্যান্ড হাই স্কুল, বড়মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়, মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালারমারছড়া মিজ্জির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ সবক’টি শিক্ষা প্রতিষ্ঠানে  শিক্ষার্থীদের মাঝে আনন্দ উল্লাস দেখা গেছে।
সরকারি নির্দেশনা মেনে শ্রেণি কক্ষে ফিরল শিক্ষার্থীরা। সকল শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানের গেইটে শারীরিক তাপমাত্রা মাপা হয়েছে এবং সাবান দিয়ে হাত ধৌত করা হয়েছে। মাস্ক বাধ্যতামুলক করা হয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের জন্য সরকারি ভাবে দেওয়া  গাইড লাইন অনুসরণ করা  হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার দিনে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার  মোঃ মাহফুজুর রহমান শিক্ষক শিক্ষার্থীদের খোঁজ খবর নিয়েছেন বলে জানা গেছে।
এছাড়াও মহেশখালীতে নব  যোগদানকৃত উপজেলা শিক্ষা কর্মকর্তা ভবরঞ্জন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফজলুল করিম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসময় তারা শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতার প্রতি গুরুত্ব দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION