বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফ মেরিন ড্রেইভ থেকে অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধার

মৃত্যু, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

কক্সবাজারের-টেকনাফ মেরিনড্রাইভে অজ্ঞাত লাশ উদ্ধার করেছে বাহারছড়া ফাঁড়ির পুলিশ।বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় মেরিনড্রাইভের কালভার্টের নিচে লাশটির সন্ধান পাওয়া যায় বলে  নিশ্চিত করেছেন বাহারছড়া শামলাপুর ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ।

স্থানীয় বাসিন্দা আবদুল গফুর বলেন, সকালে বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কচ্ছপিয়া গ্রামের পশ্চিমে মেরিনড্রাইভ সড়কের কালভার্টের নিচে লাশটি পাওয়া যায়। এটি অপরিচিত লাশ। স্থানীয় লোকজন লাশটি দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।

বাহারছড়া শামলাপুর ফাঁড়ির ইনচার্জ নুর মোহাম্মদ বলেন, সকাল ৮টার দিকে লাশটি দেখে স্থানীয় লোকজন আমাকে জানায়। আমি নিজে ঘটনাস্থলে আছি। পাঞ্জাবি-পায়জামা পরা লাশটির কোথাও ক্ষতচিহ্ন নাই। তবে নাকে-মুখে রক্ত বের হওয়ার চিহ্ন দেখা যায়। এখনো নিহতের আত্মীয় স্বজনের সন্ধান পাওয়া যায়নি। এ বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে অবগতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

ভযেস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION