মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

অভিনেত্রী কাজল অন্তঃসত্ত্বা!

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। গত বছরের শেষের দিকে দীর্ঘ দিনের প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী। বর্তমানে বেশ কটি চলচ্চিত্রের কাজ নিয়ে ব‌্যস্ত সময় পার করছেন। এর মধ‌্যে গুঞ্জন চাউর হয়েছে, মা হতে যাচ্ছেন কাজল।

গালতে ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, কাজল আগরওয়াল মা হতে যাচ্ছেন। এ অভিনেত্রী তার প্রথম সন্তানের অপেক্ষায়। এ নিয়ে সোশ‌্যাল মিডিয়া জোর জল্পনা চলছে। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খুলেননি কাজল। এ অভিনেত্রী বরাবরই ব‌্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা আলোচনা করতে অনিচ্ছুক। এর আগে প্রেম-বিয়ে নিয়েও ‍নীরব থাকতে দেখা গেছে তাকে।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানিয়েছেন, কাজল নতুন কোনো কাজে চুক্তিবদ্ধ হচ্ছেন না। আগামী ২০ অক্টোবর তার প্রথম বিবাহবার্ষিকী। আর তার আগেই কিছু দিনের জন্য চলচ্চিত্র থেকে সম্পূর্ণ বিরতি নিতে চান। ধারণা করা হচ্ছে, কাজল তার ব্যক্তিগত জীবন নিয়ে কোনো পরিকল্পনা করেছেন।

গত ৩০ অক্টোবর প্রেমিক গৌতম কিচলুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন কাজল আগরওয়াল। করোনা মহামারির কারণে ছোট পরিসরে তাদের বিয়ের আয়োজন করা হয়েছিল। এই অভিনেত্রীর মুম্বাইয়ের বাড়ির পাশে একটি পাঁচ তারকা হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শুধু পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা এতে উপস্থিত ছিলেন। বিয়ের পর মালদ্বীপে মধুন্দ্রিমায় যান কাজল। মধুচন্দ্রিমা শেষে ‘আচার্য’ সিনেমার মাধ‌্যমে শুটিংয়ে ফেরেন এই অভিনেত্রী।

কাজল তামিল ও হিন্দি ভাষার মোট ৫টি সিনেমার শুটিং শেষ করেছেন। সব কটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে তেলেগু ভাষার ‘আচার্য’ ও ‘দ‌্য গোস্ট’ সিনেমার শুটিং নিয়ে ব‌্যস্ত সময় পার করছেন। এছাড়াও তামিল ভাষার ‘ইন্ডিয়ান টু’ সিনেমায়ও দেখা যাবে এই অভিনেত্রীকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION