বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর

মরিচ্যা চেকপোস্টে ১লাখ ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে এক সিএনজিতে তল্লাশি চালিয়ে তিন কোটি পঁচাত্তর লাখ টাকার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় একজনকে আটক করা হয়।শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির রামু ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোস্টে কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ১ লাখ ২৫ হাজার পিস ইয়াবাসহ তোফায়েল (১৯) নামে একজনকে আটক করা হয়। সে কক্সবাজারের রামু থানার চাকমার কুল ডিংগাপাড়া গ্রামের আমিনুল হকের ছেলে।

বিজিবি (৩০) রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম ফারুক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি জোরদার করা হয়। ১১টার দিকে একটি সিএনজির যাত্রী সিটের মধ্যে বিশেষ চেম্বারে লুকানো অবস্থায় ১২টি কার্ডে ও ১টি প্যাকেটে থেকে১ লাখ ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার ও চালক তোফায়েলকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল তিন কোটি পচাত্তর লাখ টাকা।

এসময় ইয়াবা পাচরকাজে নিয়োজিত সিএনজিসহ একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সিএনচি চালক ইয়াবা পাচারের বিষয়টি স্বীকার করে জানান, কক্সবাজারের পূর্ব কুরুলিয়া গ্রামের কালামিয়ার ছেলে মো. বাদশা মিয়া এসব ইয়াবার প্রকৃত মালিক। পরে বাদশা মিয়াকে মোবাইলে কল করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।আটক সিএনজি চালক তোফায়েলকে জব্দকৃত ইয়াবা, সিএনজি ও মোবাইলসহ মামলা করে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION