শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ টেকনাফে ১১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার হরমুজের কাছে ২টি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের ঝলমলে ত্বকের জন্য ঐশ্বরিয়ার ভরসা মাত্র তিন অভ্যাস যে মোরগের লেজের পালকের দৈর্ঘ্য ৫০ ফুট ঘুরতে যাবেন? জেনে নিন ২০২৭ সালে লম্বা ছুটি পড়বে কোন কোন মাসে সৌদি আরবের সঙ্গে আলোচনা চলছে, জানালো ইরান মিরপুরে টানা তিনদিন ধরে চলছে সংঘর্ষ: জনমনে আতংক ইনানীতে নলকূপ খননে গ্যাস উদগীরণ, মজুত নিরূপণে জরিপ দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায়

সৈকতে ২৪ ঘন্টায় দুই বন্ধুর মৃত্যু, ৪ জন পুলিশ হেফাজতে

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতে ২৪ ঘন্টায় ২ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকেতের নাজিরারটেক পয়েন্ট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া যুবক যশোর কোতোয়ালি থানার ইবনে মিজানের ছেলে মেহের ফারাবি অভ্র (২৪)। এর আগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাফিক ঐশিক (২৬) নামে আরও একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অপর চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

থানা হেফাজতে থাকা চারজন হলেন—রোহান, মাসুদ, মুহিবুল ও ফারদিন। তারা নিহত মেহের ফারাবি অভ্রের বন্ধু এবং তাদের সকলের বাড়ি যশোর কোতোয়ালি থানা এলাকায়।

কক্সবাজার সদর মডেল থানার (ওসি/তদন্ত) বিপুল কান্তি দে জানান, ‘গত বৃহস্পতিবার ৬ জন বন্ধু এক সাথে যশোর কোতোয়ালি থানা এলাকা থেকে কক্সবাজারে বেড়াতে আসে। তারা শহরের বিচ হলিডে নামের একটি হোটেলে উঠে। এরপর তাদের মধ‌্যে থেকে দুইজন নিঁখোজ হন। নিখোঁজের বিষয়টি কাউকে জানাননি এই চার বন্ধু। এরমধ্য ২ বন্ধুর মৃতদেহ ২৪ ঘন্টার ব্যবধানে সৈকতে পৃথকভাবে উদ্ধার করা হয়। ঘটনাটি রহস্যজনক
হওয়ায় তাদের সঙ্গে থাকা চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য কক্সবাজার সদর মডেল থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ রিপোর্ট লেখার সময় ওই চারজনকে এখনও জিজ্ঞেসাবাদ চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION