বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
শাড়িকাণ্ড /আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা কক্সবাজারসহ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর

টেকনাফে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির রেড ক্রিসেন্টের স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম পরিদর্শন 

প্রেস বিজ্ঞপ্তি:
 স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কক্সবাজারে স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রম পরিদর্শন করেছেন। এক সরকারী সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারে এসেছেন।
শনিবার ১৮ সেপ্টেম্বর ২০২১ মহাপরিচালক  টেকনাফে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র ও নবনির্মিত মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ মোঃ নাজমুল হাসান, সিভিল সার্জন প্রফেসর ডাঃ মোঃ মাহাবুবুর রহমান, রেড ক্রিসেন্টের পরিচালক ও কক্সবাজারের হেড অব অপারেশন জনাব এম এ হালিম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে সংক্ষিপ্ত আলোচনায় টেকনাফের হাজামপাড়া এলাকায় অবস্থিত এই স্বাস্থ্যকেন্দ্র দুটি সহ কক্সবাজারে বাস্তুচ্যুতদের ক্যাম্পে অবস্থিত ৭ টি স্বাস্থ্যকেন্দ্র, ৫ টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং ক্যাম্পের বাইরে ১ টি ফিল্ড হাসপাতাল ও ১ টি সারি-আইআইটিসি ও নির্মাণাধীন বালুখালি স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি দেশব্যাপী কোভিড-১৯ টিকা কার্যক্রমে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীদের ভূমিকাও তুলে ধরেন পিএমও প্রধান এম এ হালিম।
টেকনাফের এই মা ও শিশু স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে এই এলাকায় পৌঁছে যাবে মাতৃত্বকালীন সেবা, শিশুস্বাস্থ্য ব্যবস্থাপনা, অস্ত্রপচার ও রোগনির্ণয় ব্যবস্থাপনার মত সেবা। এছাড়া এই কেন্দ্র নির্মাণের এবং অভিগম্যতা নিশ্চিতকরণের প্রয়োজনে যে সকল স্থানীয় জনগণের ব্যক্তিগত বা পারিবারিক সম্পত্তি প্রভাবিত হয়েছে, তাদের জন্য নগদ অর্থ ও জীবিকায়ন উন্নয়নের জন্য় ব্যবস্থা গ্রহণ করেছে রেড ক্রিসেন্ট। এর আওতায় ৪৭ পরিবার পেয়েছে নগদ অর্থ সহায়তা।
পরবর্তীতে মহাপরিচালক  টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এখানে স্বাস্থ্যকমপ্লেক্সের বর্জ্য- ব্যবস্থাপনায় সহায়তা করছে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস (আইসিআরসি)।
মহাপরিচালক বিডিআরসিএস এর তত্বাবধানে পরিচালিত এই কার্যক্রম সহ সকল কার্যক্রমের প্রেক্ষিতে সন্তোষ প্রকাশ করে বলেন, “বিডিআরসিএস দুর্যোগ মোকাবেলার পাশাপাশি বর্তমানে স্বাস্থ্যখাতেও সরকারের উল্লেখযোগ্য অংশীদার হিসেবে কাজ করছে। কক্সবাজারে রেড ক্রিসেন্টের স্বাস্থ্য সুরক্ষামূলক কার্যক্রম সমূহ প্রশংসনীয়। বিশেষত, রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীদের ভূমিকা অসাধারন। এই সুবাদে স্বাস্থ্য অধিদপ্তরও যেকোনো প্রয়োজনে রেড ক্রিসেন্টের পাশে থাকবে।“
উল্লেখ্য, কক্সবাজারে মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের ক্যাম্পে ও উখিয়ায় অবস্থিত ফিল্ড হাসপাতালসহ মোট ১৪টি স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে বিডিআরসিএস, আইএফআরসি ও অন্যান্য রেড ক্রস ও রেড ক্রিসেন্ট পার্টনারদের সহযোগিতায় ২০১৭ সাল থেকে প্রায় সাত লক্ষ রোগীকে কোভিড সহ অন্যান্য চিকিৎসাসেবা প্রদান করে আসছে।
পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলমের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন বিডিআরসিএস – এর পিএমও প্রধান এম এ হালিম।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION