বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক,মহেশখালী:
মহেশখালী উপজেলার কুতুবজোম দাখিল মাদ্রাসা ভোটকেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের গোলাগুলিতে আবুল কালাম (৪০) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
নিহত ব্যক্তি ওই উপজেলার কুতুবজোম ইউনিয়নের পশ্চিমপাড়ার ছোট মিয়ার ছেলে।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, মহেশখালীর কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত নৌকার প্রার্থী শেখ কামাল এবং তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের প্রার্থী মোশাররফ হোসেন খোকনের সমর্থকদের মধ্যে ভোট জালিয়তি নিয়ে বাক বিতণ্ডা হয়।
উভয়পক্ষে ব্যাপক গুলি বিনিময়ের ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে আবুল কালাম (৪০) নামের একজন মারা যান। গুলিবিদ্ধ আরো ৪ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভয়েস/ জেইউ।