বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল 

মানববন্ধনে ওসি প্রদীপের ফাঁসি চান নির্যাতিতরা

জিকির উল্লাহ জিকু:

মেজর অবঃ সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি বরখাস্ত ওসি প্রদীপ সহ সকল আসামির ফাঁসীর দাবিতে কক্সবাজারে মানববন্ধন করেছে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি।

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে টেকনাফ থানায় ওসি থাকা কালে প্রদীপের হাতে নির্যাতিত সাংবাদিক কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার বানীর সম্পাদক ফরিদুল মোস্তাফা খান সহ ওসি প্রদীপের হাতে নির্যাতিত টেকনাফ ও উখিয়ার বেশ কয়েক জন নির্যাতিত পরিবারের লোকজন অংশ নেন।

সাংবাদিক ফরিদুল মোস্তাফা জানান ওসি প্রদীপের ইয়াবা কারবার সহ তার বিভিন্ন অনিয়ম দুর্নীতির সংবাদ প্রকাশ করায় ওসি প্রদীপ তার বিরুদ্ধে ৬ টি মিথ্যা মামলা দিয়েছে। শুধু তাই নয় তাকে ওসি প্রদীপ ঢাকা থেকে আটক করে থানায় এনে চরম নির্যাতন করে এবং প্রায় এক বছর তাকে জেলে থাকতে হয়েছে। মানববন্ধনে বক্তারা ওসি প্রদীপের ফাঁসী দাবী করেন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION