শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাস উত্তোলনের প্রস্তুতি: ৩১তম গ্যাসক্ষেত্রের দ্বারপ্রান্তে বাংলাদেশ কলাতলীতে আবাসিক হোটেলে আগুন: নিরাপদে সরিয়ে নেওয়া হলো পর্যটকদের রামুতে ১০ হাজার পিস ইয়াবাসহ ৬৫ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার টানা ১৫ দিন জ্বলার পর ইনানীর গ্যাসক্ষেত্র পরিদর্শনে বাপেক্স, বাণিজ্যিক উত্তোলনের সম্ভাব্যতা যাচাই ফেসবুক ফিডজুড়ে শেখ হাসিনার পাসপোর্ট দেওয়া না দেওয়া, ফেরা না ফেরার তর্ক রোহিঙ্গা সংকটের মানবিক চিত্র দেখতে কক্সবাজার আসছেন ডাচেস অব এডিনবরা সোফি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‘ঐক্যবদ্ধ বাংলাদেশই রোহিঙ্গা সংকট সমাধানে শক্তিশালী অবস্থান তৈরি করবে’ রেজুখালে গোসলে নেমে কিশোরের মৃত্যু সেন্টমার্টিন নৌ-রুটে মৌসুমের প্রথম যাত্রা: ৮ শতাধিক পর্যটকের উচ্ছ্বাসে প্রাণ ফিরে পেল প্রবাল দ্বীপ

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার প্রয়োজন ছিল: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র আরেকটি শীতল যুদ্ধ চায় না। অবিরত যুদ্ধের যুগ শেষ করে যুক্তরাষ্ট্র এখন অবিরত কূটনীতির যুগে প্রবেশ করেছে। মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে এসব কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পক্ষে যুক্তি তুলে ধরে বাইডেন বলেছেন, অগণতান্ত্রিক ব্যবস্থা, করোনা মহামারি ও জলবায়ু সংকটের দিকে মার্কিন নীতিকে মনোযোগী করার জন্য আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার প্রয়োজন ছিল।

তিনি বলেছেন, ‘আমরা আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধের সমাপ্তি টেনেছি এবং যেহেতু আমরা অবিরত যুদ্ধের যুগ শেষ করেছি, তাই আমরা অবিরত কূটনীতির যুগ শুরু করেছি।’ বিশ্বের সব সমস্যা সমাধানের জন্য অবশ্যই মার্কিন বাহিনীকে ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন বাইডেন।

বিশ্ব নেতাদের জন্য সুস্পষ্ট বিকল্প বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার দুটি বিকল্পের মধ্যে রয়েছে, হয় সহযোগিতা করুন কিংবা এককভাবে বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করুন।

তিনি বলেছেন, ‘আমরা এখানে যা মোকাবিলা করছি তার শুরুতেই এটা স্পষ্ট ও জরুরি বিকল্প, যেটি অবশ্যই আমাদের বিশ্বের জন্য একটি নির্ণায়ক দশক হবে। এমন দশক হবে যা, আক্ষরিকভাবে বৈশ্বিক সম্প্রদায় হিসেবে আমাদের ভবিষ্যত নির্ধারণ করবে।’

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION