বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত আন্তর্জাতিক এ্যামোনেষ্টির হিউম্যান রাইটস একাডেমি থেকে বিরল সম্মাননা অর্জন করলেন ফারুক ইকবাল  টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

দ্রুত প্রধান সড়কের কাজ শেষ করার দাবি বার্মিজ মার্কেট ব্যবসায়ীদের

এম.এ আজিজ রাসেল:
করোনাকালীন ভাড়া মওকুফ ও দ্রুত রাস্তার কাজ শেষ করার দাবিতে বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের নিয়ে জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) বিকালে শহরের বানু রেস্টুরেন্টে বৃহত্তর বার্মিজ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী সভাপতি মুছা কলিম উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল। প্রধান বক্তার বক্তব্য রাখেন দোকান মালিক সমিতির সাবেক সভাপতি মোস্তাক আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড় বাজার মসজিদ রোড দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, বৃহত্তর বার্মিজ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির উপদেষ্টা নুরুল আনোয়ার চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী কাউছার আলম, নুরুল আমিন বাচ্চু ও নুরুল আবছার।

সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন রফিক আহমদ, শফিকুল ইসলাম, জিয়াউর রহমান ও জহিরুল ইসলাম টিপু।

সভায় বক্তারা বলেন, ‘করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কক্সবাজারের পর্যটন সেক্টর। তারমধ্যে বার্মিজ মার্কেট অন্যতম। বিধিনিষেধ উঠে যাওয়ার পর ১৯ আগস্ট থেকে বার্মিজ মার্কেটের দোকানপাট খোলা হয়। কিন্তু বেচাবিক্রি নেই। কারণ, পর্যটক নেই।’

বক্তারা আরও বলেন, ‘এই মার্কেটের ৯০ শতাংশ ক্রেতা ভ্রমণে আসা পর্যটক। পর্যটন খুলে দেওয়া হলেও বর্তমানে মরার উপর খাঁড়ার গা হয়ে দাঁড়িয়েছে রাস্তার কাজ। রাস্তা খুঁড়াখুঁড়ির কারণে এখানে পর্যটক আসতে চায় না। ফলে এখানকার ব্যবসায়ীরা দেউলিয়া হওয়ার পথে। চরম দুর্দিনে দিনাতিপাত করছে কর্মচারীরা। তাই বক্তারা অবিলম্বে দ্রুত রাস্তার কাজ শেষ করার দাবি জানান।’

পরে সকলের সম্মতিক্রমে ৩ মাস দোকান ভাড়া মওকুফের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় সমিতির শত শত সদস্য উপস্থিত ছিলেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION